---Advertisement---

Auto Image Slider

উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে বাইক দুর্ঘটনায় জখম দুই পরীক্ষার্থী

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,মন্তেশ্বর: উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হলেন দুই পরীক্ষার্থী। সোমবার মন্তেশ্বর থানার মালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার পর মোটরবাইকে বাড়ি ফিরছিলেন মন্তেশ্বর ব্লকের ভুরকুন্ডা বিএম ইন্সটিটিউশনের দুই ছাত্রী রিক্তা সরকার ও কোনা দে। দুজনেরই বাড়ি মন্তেশ্বরের পাতুন গ্রামে।
এদিন মন্তেশ্বর ও মালডাঙ্গার মাঝে রাস্তায় একটি হাঁস কে এড়াতে গিয়ে পিছলে পরে যায় বাইক চালক। সঙ্গে মোটর সাইকেলের পিছনে বসা দুই ছাত্রীও রাস্তায় ছিটকে পরেন। এই দুর্ঘটনায় দুই পরীক্ষার্থী সহ মোটর বাইক চালক গুরুতর জখম হন। তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয় মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে
প্রাথমিক চিকিৎসার পর দুই পরীক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়।
See also  পুজোয় ধামাকা অফার, একটা দু চাকা গাড়ি কিনলে আরেকটা গাড়ি ফ্রি। দেখুন কোথায় পাবেন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---