---Advertisement---

Auto Image Slider

খড় বোঝাই লরিতে আগুন, উল্টে গেল খালে

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,মন্তেশ্বর: শুত্রুবার বিকেলে হঠাৎই বর্ধমান – নবদ্বীপ রোডের উজনা মোড়ের কাছে একটি খড় বোঝাই লরিতে আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। আগুনে সম্পুর্ন ভস্মীভূত হয়ে যায় লরিটি। যদিও এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বর্ধমানের দিক থেকে কুসুমগ্রামের দিকে যাওয়ার পথে মন্তেশ্বর থানার উজনা মোড়ের কাছে লরিটিতে আগুন ধরে যায়। অভিযোগ অত্যাধিক খড় বোঝাইয়ের জন্য রাস্তার ওপরের ওভারহেড বৈদ্যুতিক তারে ঠেকে গিয়ে এই বিপত্তি ঘটেছে। আগুন লাগার পরই চালক লরিটি ছেড়ে দিয়ে পালিয়ে যায়। আর এরপরই লরিটি রাস্তার ধারে একটি খালে পরে উল্টে যায়। এই ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়।
See also  ভোটের দিন মুখোমুখি কীর্তি দিলীপ, সৌজন্যের সঙ্গে আলিঙ্গন, নমস্কার
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---