---Advertisement---

গলসিতে চাষের জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিভিকের মৃত্যু

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: চাষের জমিতে জল দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। মৃত সিভিকের নাম হৃদয় সাম। বাড়ি গলসি থানার পলাসি গ্রামে। গলসি থানা সূত্রে জানা গেছে, শুত্রুবার সকাল সাড়ে ৭টা নাগাদ বাড়ির কাছেই জমিতে জল দিতে গিয়ে  সাবমার্সিবেল পাম্প থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই সিভিকের। তাকে তড়িঘড়ি মাঠ থেকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসা হয়। গলসি থানায় খবর দেওয়া হলে পুলিশ পৌঁছে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বিজ্ঞাপন
See also  গলসি ব্লকে প্রতিদিন শ'য়ে শ'য়ে ঢুকছে বহিরাগত বালির গাড়ি, করোনা সংক্রমণের আশংকায় ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---