---Advertisement---

Auto Image Slider

গলসিতে পৃথক দুটি দুর্ঘটনায় প্রাণ গেল দুই ব্যক্তির, এলাকাজুড়ে শোকের ছায়া

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, গলসি: কয়েক ঘণ্টার ব্যবধানে দু দুটি পথ দুর্ঘটনায় গলসির রামগোপালপুর এলাকায় মর্মান্তিক ভাবে প্রাণ গেলো দুই যুবকের। স্বাভাবিকভাবেই ঈদের আগে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

প্রথম দুর্ঘটনাটি ঘটে আজ বিকেলে। জানা গেছে, কর্মসূত্রে ভিন রাজ্যে থাকা গলসির পুরাতনগ্রামের বাসিন্দা আলাউদ্দিন সেখ (বয়স আনুমানিক ২৭) ঈদ উদযাপন করতে গতকালই বাড়ি ফিরেছিলেন। আজ এক বন্ধুকে নিয়ে বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছিলেন গলসির ঘাগড়া এলাকায়। বাইকে করে যাওয়ার পথে নবখন্ড মোড় সংলগ্ন রামগোপালপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকেই উদ্ধার করে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে আলাউদ্দিনের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে একই এলাকায় রামগোপালপুরের শিল্যা রামকৃষ্ণ মিশনের সামনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বালির লরি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিরিংপুর গ্রামের বাসিন্দা মদন বাগদী (বয়স আনুমানিক ৫৮) নামে এক ব্যক্তির।

See also  সাম্বার হরিণের শিং পাচারকারী গ্যাংয়ের পাঁচজনকে গ্রেপ্তার করলো বর্ধমান বনবিভাগ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---