---Advertisement---

Auto Image Slider

জামালপুরে স্কুল ব্যাগে ৯টি তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: পূর্ব বর্ধমানের জামালপুর থানার জোৎশ্রীরামের অমরপুর বিমলা কৃষি বিদ্যালয় সংলগ্ন পরিত্যক্ত বাড়ি থেকে একটি স্কুল ব্যাগ ভর্তি ৯টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শুক্রবার।

বিজ্ঞাপন

জামালপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে দেয়। বোম্ব স্কোয়াড কে খবর দেওয়া হলে তাদের একটি দল ঘটনাস্থলে এসে বোমা গুলিকে উদ্ধার করে জামালপুরের অমরপুর সংলগ্ন বেগর মুখ এলাকায় দামোদর নদের চরে সেগুলি নিষ্ক্রিয় করে। বোম নিষ্ক্রিয় করার সময় ঘটনাস্থলে হাজির ছিল দমকল বাহিনী, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা সহ বোম স্কোয়াড ও পুলিশ অফিসারেরা।

জামালপুর থানার পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা ঐ স্কুল ব্যাগে করে বোমগুলি স্কুল সংলগ্ন পরিত্যক্ত জায়গায় রেখে গেছে সে বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগেই এলাকায় বোমা উদ্ধার কে কেন্দ্র করে  আলোড়ন ছড়িয়েছে।

See also  আঝাপুরে বোলেরো ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত প্রায় ১২জন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---