---Advertisement---

দুর্ঘটনার কবলে মন্ত্রীর স্ত্রীয়ের গাড়ি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,হুগলি: দুর্ঘটনার কবলে মন্ত্রী হুমায়ুন কবীরের স্ত্রীয়ের গাড়ি। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ গুড়াপ থানার অন্তর্গত বশিপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন ডেবরার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী হুমায়ুন কবীরের স্ত্রী অনিন্দিতা দাস কবীর। সঙ্গে ছিলেন তাঁর নিরাপত্তারক্ষী। দুর্ঘটনায় আহত হন গাড়ির চালক-সহ তিন জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গাড়িটিকে উদ্ধার করে গুড়াপ থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে খবর, দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে দিয়ে বর্ধমানের দিক থেকে কলকাতা দিকে যাচ্ছিল গাড়িটি। সেই সময়ে বশিপুরের কাছে গাড়ির পিছনে ধাক্কা মারে একটি লরি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারের পিছনে ধাক্কা মারে মন্ত্রীর স্ত্রীয়ের গাড়িটি। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। গাড়ির পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। গাড়িটিকে আটক করেছে পুলিশ। মন্ত্রীর স্ত্রী-কে অন্য একটি গাড়ি করে কলকাতায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ। তবে কী ভাবে দুর্ঘটনা ঘটলো ইতিমধ্যে তার তদন্ত শুরু করেছে গুড়াপ থানার পুলিশ।

See also  কলকাতা বইমেলা ২০২৬ - দেবরাজ সাহার "সর্বমঙ্গলা"-র প্রচ্ছদ উন্মোচন, আয়ের ৮০ শতাংশ সমাজসেবায় দান করার অঙ্গীকার লেখকের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---