---Advertisement---

Auto Image Slider

নিজের মেয়েকে খুনের দায়ে প্রায় সাড়ে তিন বছর পর সশ্রম যাবজ্জীবন বাবা ও দাদার, নির্দেশ বর্ধমান আদালতের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: নিজের মেয়েকে নৃশংস ভাবে খুনের প্রায় সাড়ে তিন বছর পর খুনি বাবা ও দাদাকে সশ্রম যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা করলেন বর্ধমান জেলা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারপতি সুব্রত চ্যাটার্জি। ২০১৮ সালের ৩১আগস্ট সকালে জামালপুর থানার নবগ্রাম ময়না এলাকায় ২ নং জাতীয় সড়কের ধারে গলায় দড়ি ও ওড়না জড়ানো এক যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার করেছিল পুলিশ। পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে যুবতীকে প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয়। মৃত্যু নিশ্চিত করতে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়। দেহ ময়নাতদন্তে পাঠালে যুবতীর ঊরুতে মেহেন্দী দিয়ে লেখা বেশ কয়েকটি ফোন নম্বর ও ‘করণ’ বলে একটি নাম পাওয়া যায়। এরপরই মোবাইল নম্বারের সূত্র ধরে পুলিশ জানতে পারে যুবতীর নাম জাহানারা খাতুন (১৯)। বাড়ি বিহারের মুজাফফর জেলার মোশাহারী চক এলাহাদাদ গ্রামে।

বিজ্ঞাপন

কেসের সরকারী আইনজীবি সঞ্জীব ভট্টাচার্য জানান, গ্রামেরই করণ কুমারের সঙ্গে ওই যুবতীর প্রেমের সম্পর্ক ছিলো। ভীনধর্মে প্রেমের সম্পর্ক মানছিলো না যুবতীর পরিবার। তার জন্য যুবতীর উপর অত্যাচার চালানো হতো। এমনকি যুবতী দু বার করনের বাড়িতে পালিয়েও যায়। যুবকের বাড়ি থেকে ফিরিয়ে এনে যুবতীকে এরপর শিকল দিয়ে বেঁধে রাখা হতো বলে অভিযোগ। পরে কলকাতায় বিয়ে দেওয়ার নাম করে যুবতীকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় যুবতীর বাবা মহঃ মোস্তোফা ও দাদা মহঃ জাহিদ। রাস্তায় যুবতীকে নৃশংসভাবে খুন করে দেহ পূর্ব বর্ধমানের জামালপুরের নবগ্রামের ময়না এলাকায় ২ নং জাতীয় সড়কের ধারে ফেলে পালিয়ে যায় বাবা ও দাদা।

পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে। তথ্য প্রমাণ সংগ্রহ করে তদন্তকারী অফিসাররা কলকাতার বেনিয়াপুকুর এলাকা থেকে খুনের ঘটনায় অভিযুক্ত মহঃ মোস্তফা ও মহঃ জাহিদ কে গ্রেপ্তার করে। যদিও অভিযুক্ত পক্ষের আইনজীবি চৌধুরী নাজমে আলম জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন। অন্যদিকে তাদের ফাঁসানো হয়েছে বলে দাবী করেন বোন কে খুনের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত যুবতীর দাদা মহঃ জাহিদ। বর্ধমান ফাস্ট ট্রাক কোর্টের বিচারক সুব্রত চ্যাটার্জীর এজলাসে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২,২০১ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। দীর্ঘদিন বিচার প্রক্রিয়া চলার পর অভিযোগ প্রমানিত হওয়ায় বিচারক সুব্রত চ্যাটার্জী অভিযুক্তদের বৃহস্পতিবার সশ্রম কারাদন্ডের নির্দেশ দেন।

See also  সাব মার্সিবেলের জল ব্যবহার কে কেন্দ্র করে মেমারী তে চললো গুলি, গ্রেপ্তার এক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---