---Advertisement---

Auto Image Slider

ন্যাশনাল জুনিয়র ভলিবলে বাংলার মেয়েদের জয়ের ধারা অব্যাহত

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ৪৭তম জুনিয়র ন্যাশনাল ভলিবল প্রতিযোগিতার চতুর্থ দিনেও খেলোয়াড়দের চোট আঘাতের ঘটনা জারী থাকল। জানা গেছে, কেবলমাত্র বর্ধমান অরবিন্দ স্টেডিয়ামেই এদিন বিকাল পর্যন্ত প্রায় ১৯জন খেলোয়াড় খেলতে গিয়ে আঘাত পেয়েছেন।অন্যদিকে বাংলার ছেলেরা মঙ্গলবার বিকাল পর্যন্ত মোট ৫টি খেলার মধ্যে ৩টি খেলায় জয়ী হয়েছে এবং ২টি খেলায় পরাজিত হয়েছে। পাশাপাশি, বাংলার মেয়েদের বিভাগে এদিন বিকাল পর্যন্ত ৫টি খেলাতেই তারা জয়ী হয়েছে। 

বিজ্ঞাপন

জানা গেছে, এদিন মেয়েদের বিভাগে কেরালা গুজরাটকে, অন্ধ্রপ্রদেশ চণ্ডিগড়কে, পাঞ্জাব ঝাড়খণ্ডকে, বাংলা উত্তরপ্রদেশকে,কর্ণাটক উত্তরাঞ্চলকে এবং রাজস্থান ছত্রিশগড়কে হারিয়েছে। অন্যদিকে, ছেলেদের বিভাগে হরিয়ানা বাংলাকে, উত্তরাঞ্চল কেরালাকে, মণিপুর অন্ধ্রপ্রদেশকে, উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশকে, চণ্ডীগড় উড়িষ্যাকে, সাই লাদাখকে, ঝাড়খণ্ড ত্রিপুরাকে হারিয়েছে। 
See also  প্রার্থী ঘোষণার ২৪ঘণ্টার মধ্যেই ময়দানে কীর্তি আজাদ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---