ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ২০১৯ সালের পুলওয়ামা কাণ্ডকে কালো দিন হিসাবে পালন এবং এই দিনটিকে বিশেষভাবে স্মরণে মননে রাখতে বিশেষ উদ্যোগ নিল বর্ধমান শহরের কারপেডিয়াম নামে একটি সংস্থা। দেশ সেবাই সবার আগে এই বার্তাকে জাগিয়ে তুলতে এদিন এই সংস্থার ছাত্রছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন এনসিসির ক্যাডার এবং এনসিসির অফিসিয়াল জওয়ানরাও। এদিন তাঁদের সম্বর্ধিতও করা হয়। কিভাবে দেশ রক্ষায় সেনা জওয়ানরা দিন রাত এক করে কাজ করেন এদিন তাও তুলে ধরা হয়।

সংস্থার কর্ণধার সব্যসাচী রায় জানিয়েছেন, সেনারা যেমন দেশ রক্ষায় সর্বদা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। ঠিক তেমনি পুলওয়ামা কাণ্ডে নিহত ৪০ জন জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে এদিন তাঁরা গাংপুরে ৪০জন জওয়ানদের নামে ৪০টি বৃক্ষরোপণ করেছেন। সব্যসাচী জানিয়েছেন, সেনাদের মতই একদিন এই বৃক্ষরাই প্রকৃতিকে রক্ষা করবে – এই আশা নিয়েই তাঁরা এই বৃক্ষরোপণ কর্মসূচী পালন করলেন।











