---Advertisement---

Auto Image Slider

বন্ধ ঘরে বৃদ্ধের দেহ উদ্ধার মেমারিতে, চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: মেমারি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিষয়ীপাড়া এলাকার একটি বাড়ির দরজা ভেঙে শুক্রবার পুলিশ এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম প্রনয় ঘোষাল (৭০)। কাটোয়া ২ ব্লকের কামাল এলাকায় গ্রামের বাড়ি হলেও দীর্ঘদিন ধরেই মেমারির বিষয়ীপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি। এদিন সকালে তার কাজের লোক বাড়িতে এসে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে যে বাড়িতে ভাড়া থাকত সেই বাড়ির কেয়ার টেকার কে খবর দেয়। কেয়ার টেকার বাড়িতে এসে ঘরের জানলায় উঠে দেখতে পান মেঝেতে গামছা পড়া অবস্থায় পড়ে আছেন প্রনয় ঘোষাল। তার মাথার পিছনে পরে ছিল বালিশ।

বিজ্ঞাপন

এরপর পুলিশে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে দেহটি উদ্ধার করে মেমারি হাসপাতাল ও পরে সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। দেহটি দেখে মেমারি থানার চিকিৎসকের প্রাথমিক অনুমান ২-৩দিন আগেই মারা গিয়েছেন এই ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলাও দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না এলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে পরিস্কার করে কিছু বলা সম্ভব হবেনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ কর হয়েছে। জানা গেছে, উনি অকৃতদার ছিলেন। ওনার বোন এসে ময়নাতদন্তের পরে দেহটি নিয়ে কাটোয়ার কামালের নিজের বাড়িতে নিয়ে গিয়েছে। সেখানেই সৎকার করা হবে। মেমারির যে বাড়িতে প্রণয় ঘোষাল ভাড়া ছিলেন সেই বাড়িতে তালা বন্ধ করে দিয়েছে পুলিশ। মৃত ব্যক্তির আত্মীয়রা ঘরের জিনিসপত্র নিতে এলে তাদের হাতেই চাবি তুলে দেবে পুলিশ।
See also  রবি ও বোরো চাষের জল ছাড়ার বিষয়ে পাঁচ জেলাকে নিয়ে বৈঠক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---