---Advertisement---

Auto Image Slider

বর্ধমানে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু, আসছে আরো দু কোম্পানি

Souris Dey

Published

বিজ্ঞাপন

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সোমবার সকাল থেকেই বর্ধমান পৌর এলাকায় রুট মার্চ শুরু করে দিল কেন্দ্রীয় বাহিনী। জেলা পুলিশ এবং প্রশাসনের আধিকারিকদের তত্ত্বাবধানে এদিন শহরের বিভিন্ন এলাকায় টহল দিলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মূলত ভোটারদের মনোবল বৃদ্ধি করার উদ্দেশ্যেই এই এরিয়া ডোমিনেশন বলে জেলাপ্রশাসনের তরফে জানানো হয়েছে। 

জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি জানিয়েছেন, আরো দু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী খুব শীঘ্রই এই জেলায় চলে আসবে। আগামীকাল এক কোম্পানি সিআরপি আসার সম্ভাবনা রয়েছে। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দিষ্ট গাইড লাইন মেনে নির্দিষ্ট রুটে প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সাধারন মকনুষকে আশ্বস্ত করতে রুট মার্চ করবেন। 
See also  বর্ধমানে প্রশ্নের মুখে টানা সাতদিনের লকডাউন, যৌক্তিকতা নিয়েই চর্চা শুরু, শুত্রুবার জেলায় ফের করোনা আক্রান্ত ৪৭জন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---