---Advertisement---

Auto Image Slider

বর্ধমানে গাঁজা পাচারের সময় গ্রেপ্তার তৃণমূল উপপ্রধানের ছেলে সহ দুই ছাত্র , চাঞ্চল্য

Souris Dey

Published

বিজ্ঞাপন

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: গাঁজা পাচারের সময় হাতেনাতে পাকড়াও হল তৃণমুলের উপপ্রধানের ছেলে সহ দুই যুবক। বাজেয়াপ্ত করা হয়েছে একটি চারচাকা গাড়ি। ধৃত জাহাঙ্গীর আলম (২৫) এর বাড়ি কোচবিহারের দিনহাটায় নাগারের বাড়ি এলাকায়। অন্যদিকে, অপর ধৃত লিয়াকত আলি সেখের (২৩) বাড়ি কাটোয়ার গীধগ্রামে। 
লিয়াকতের বাবা মঙ্গলকোটের গীধগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। বর্ধমানের নেতাজী মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইংরাজি অনার্সের ছাত্র লিয়াকত। উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা। 
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় দেওয়ানদিঘী থানার পুলিশ কুড়মুন স্কুল মোড়ে নাকা চেকিং এর সময় একটি মারুতি গাড়িতে সন্দেহ হওয়ায় তাতে তল্লাশি চালায়। গাড়ি থেকে উদ্ধার হয় গাঁজা। ধৃতদের রবিবার বর্ধমান আদালতে তোলা হয়। কোথায় কোথায় পাচার করা হত এই গাঁজা এবং এর সাথে আরও কারা জড়িত তাদের খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ। 
রবিবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হলে বিচারক ধৃত জাহাঙ্গীর আলমকে ৫দিনের পুলিশী হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে লিয়াকত আলি সেখকে আগামী ৩ জুলাই ফের আদালতে হাজির হবার নির্দেশ দিয়ে তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
See also  ভাল্লুককে তরমুজ, চিতাবাঘকে ওআরএস, গরম থেকে পশুপ্রাণীদের বাঁচাতে রমনাবাগান চিড়িয়াখানায় বিশেষ ব্যবস্থা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---