---Advertisement---

Auto Image Slider

বর্ধমানে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত প্রকাশ্যে ঘুরে বেড়ানোয় সমালোচনার ঝড় শহর জুড়ে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমান পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মী অশোক মাঝি খুনের ঘটনায় মূল অভিযুক্তদের মধ্যে শিবশংকর ঘোষকে পুলিশ গ্রেপ্তার করলেও এখনও অধরা এফআইআরে নাম থাকা আরও দুই নেতা। আর সেই দুই নেতার মধ্যে আব্দুর রবকে শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের একাধিক অনুষ্ঠানে খোদ বিধায়কের পাশে স্বমহিমায় দেখতে পাওয়া নিয়ে গোটা শহর জুড়েই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যে অপরাধে শিবশংকর ঘোষকে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ গ্রেপ্তার করেছে সেই অপরাধে ‌অভিযুক্তদের নামের তালিকায় থাকা আব্দুর রবের প্রকাশ্যে ঘুরে বেড়ানো নিয়ে রীতিমত সমালোচনার ঝড় বইয়ে দিয়েছে বিজেপি।

বিজ্ঞাপন

 বিজেপির বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের আহ্বায়ক কল্লোল নন্দন জানিয়েছেন, একজন তৃণমূল কর্মী খুন হয়েছেন। আর যাঁদের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলা হয়েছে তারাই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন কিভাবে। এমনকি খোদ দলের বিধায়ককের পাশে তাঁকে মঞ্চ আলো করে হাসিমুখে বসে থাকতেও দেখা যাচ্ছে। এতে দলই কলুষিত হচ্ছে। কল্লোল নন্দন জানিয়েছেন, অবিলম্বে পুলিশের উচিত তাঁকে গ্রেপ্তার করে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া। 

অন্যদিকে, এব্যাপারে তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিত দাস জানিয়েছেন, আইন আইনের পথেই চলবে। এখানে দলের কোনো বক্তব্য নেই। পুলিশ ঘটনার তদন্ত করছে। কাকে গ্রেপ্তার করা হবে বা হবে না- সেটা পুলিশের ব্যাপার। এখানে দলের কোনো ভূমিকা নেই। উল্লেখ্য, শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ৩৪ নম্বর ওয়ার্ডে দলীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক খোকন দাস। সেই সময় তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন আব্দুর রব। একইভাবে এদিন ১৭ নম্বর ওয়ার্ডের একটি রক্তদান শিবিরেও আব্দুল রব কে বিধায়ক খোকন দাসের পাশে বসে থাকতে দেখা যায়। যা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
See also  গলসির শিল্যায় দামোদরের পাড়ে বোমাতঙ্ক, আলোড়ন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---