---Advertisement---

Auto Image Slider

বর্ধমানে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার মৃতের দুই বন্ধু

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রবিবার সকালে বাজেপ্রতাপপুর ডাঙ্গাপাড়া এলাকায় সেচ ক্যানাল থেকে সেখ সাইন ওরফে সেখ উকিল নামে এক যুবককে দেহ উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ। পরে পরিবারের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। পরিবারের পক্ষ থেকে সেখ সাইন কে খুন করা হয়েছে বলেও দাবি করা হয়েছিল। আর দেহ উদ্ধারের কয়েকঘন্টার মধ্যেই যুবক খুনে অভিযুক্ত তার দুই বন্ধু কে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। অভিযুক্ত দুই ধৃত যুবকের নাম সেখ সাগর ও সেখ আবীর। দুজনেরই বাড়ি ডাঙ্গাপাড়ায়। ধৃতদের আজ বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ।

বিজ্ঞাপন
তদন্তে নেমে পুলিশ জানতে পারে হটুদেওয়ান এলাকায় একটি বিয়ে বাড়িতে গিয়েছিল সেখ সাইন। তার সঙ্গে তার দুই বন্ধু আবীর ও সাগর সেই বিয়ে বাড়িতে গিয়েছিল। সেখানেই মাইক বাজানো কে কেন্দ্র করে প্রথমে সাইনের সঙ্গে দুই বন্ধুর বচসা হয়। বচসা গড়ায় হাতাহাতিতে। এরপরই হাতাহাতির ফলে সাইন সেচ ক্যানালে পরে গেলে তাকে ফেলে আবীর ও সাগর সেখান থেকে পালিয়ে যায়। রবিবার সকালে সেই সেচ ক্যানাল থেকেই সাইনের দেহ উদ্ধার হয়।
See also  বর্ধমানে অবৈধ ৩২টি কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার আটক করল দুর্নীতি দমন শাখা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---