---Advertisement---

Auto Image Slider

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” পালিত হল যথাযোগ্য মর্যাদায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে ও বর্ধমান বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে বিকেল তিনটায় রাজবাটী ক্যাম্পাসে এই উপলক্ষে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের মাননীয় ডীন রমেন কুমার সর, ডেভলপমেন্ট অফিসার ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টস’ এডভাইজার ড. ইন্দ্রজিৎ রায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকবৃন্দ সহ ছাত্রছাত্রীরা। বাংলাদেশের নাগরিক ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম বিদেশি শিক্ষার্থীদের পক্ষে এবং এই বিশেষ দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন তাঁর স্বাগত ভাষণে।
See also  বিরল প্রতিভা, মাত্র দু'বছর বয়সেই ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডে নাম উঠলো খুদের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---