---Advertisement---

Auto Image Slider

ভাতারে কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, শোক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: স্নান করতে যাবার নাম করে বাথরুমের ভিতরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল এক ছাত্রী। ভাতারের সালুন গ্রামে এই ঘটনায় আলোড়ন পড়েছে। ভাতার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব বর্ধমান জেলার ভাতারের বড়বেলুন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সালুন গ্রামের একটি বাড়ির শৌচাগার থেকে সোমবার বাড়ির সদস্যরা ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে। পরিবার সূত্রে জানা গেছে, ওই কলেজ ছাত্রীর নাম শম্পা ঘড়ুই, বয়স ১৯ বছর।

বিজ্ঞাপন
বাবা হারাধন ঘড়ুই জানান, তিনি মাঠে কাজে গিয়েছিলেন। মাঠ থেকে ফিরে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করেন মেয়ে কোথায়, তাকে খাবার জল নিয়ে আসতে বলো। স্ত্রী জানান, শম্পা বাথরুমে স্নান করতে ঢুকেছে। এরপর হারাধন বাবু অনেকক্ষন ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বাথরুমের দরজা ভেঙে ভিতরে দেখেন মেয়ে গলায় ওড়না লাগিয়ে ঝুলছে। তিনি জানান, কি কারনে মেয়ে গলায় দড়ি দিল তা বুঝে উঠতে পারছেন না। কারণ বাড়ির কারও সঙ্গে কোনো ঝগড়া ঝাটি মেয়ের হয়নি।
পুলিশ সূত্রে খবর, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যদিও ঘটনার বিষয়ে কোনো লিখিত অভিযোগ কেউ জানায়নি।
See also  পূর্ব বর্ধমানের ২১ কৃতি ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---