---Advertisement---

Auto Image Slider

মাধবডিহী তে মাথার খুলি উদ্ধার, চাঞ্চল্য

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,মাধবডিহী: পূর্ব বর্ধমান জেলার মাধবডিহী থানার আরুই গ্রাম পঞ্চায়েতের ছোট ক্যানালে ১০০ দিনের কাজ চলককালীন মানুষের মাথার খুলি উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা গেছে মঙ্গলবার সকালে ১০০ দিনের কাজ করার জন্য ঐ ক্যানেল এলাকায় হাজির হন জব কার্ড ধারী বেশকিছু মানুষজন। এরপর আবর্জনা পরিস্কার করতেই বেড়িয়ে আসে আস্ত একটি মাথার খুলি। 
ঘটনার খবর দেওয়া হয় মাধবডিহি থানায়। পুলিশ এসে খুলি উদ্ধার করে নিয়ে গেছে। পুলিশ সূত্রে জানা গেছে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
See also  জামালপুরে স্কুল ব্যাগে ৯টি তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---