---Advertisement---

Auto Image Slider

মেমারীতে রেশনের খাদ্য সামগ্রী পাচার কান্ডে গ্রেসফতার রেশন ডিলার

Souris Dey

Published

বিজ্ঞাপন

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারী: গ্রেফতার করা হল অভিযুক্ত রেশন ডিলার জয়দেব মুখার্জি কে। বুধবার মেমারি-২ ব্লক ফুড ইন্সপেক্টর সুশান্ত সরকারের অভিযোগের ভিত্তিতে গতকাল মেমারি থানার পুলিশ অভিযুক্ত জয়দেব মুখার্জি কে তার বাড়ি থেকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে অভিযুক্তকে বর্ধমান আদালতে পাঠায় মেমারি থানার পুলিশ। ঘটনার পরিপ্রেক্ষিতে মেমারি-২ ব্লক খাদ্য দপ্তরের আধিকারিকরা অভিযুক্তের রেশন দোকানে ইনভেস্টিগেশন এ যান। খাদ্য সামগ্রীর হিসাবে ভুল থাকার জন্য এবং অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ায় তার রেশন দোকান সিল করে দেওয়া হয়। এরপর বর্ধমান সদর দক্ষিণ খাদ্য দপ্তর এর পক্ষ থেকে অভিযুক্ত রেশন ডিলার জয়দেব মুখার্জি কে সাসপেন্ড করা হয়। তবে রেশনের খাদ্য পরিষেবা সচল রাখার জন্য ওই এলাকার নিকটবর্তী রেশন ডিলারের মাধ্যমে অভিযুক্ত রেশন ডিলার জয়দেব মুখার্জির কাছে যে সমস্ত উপভোক্তা আছেন তাদেরকে রেশনের খাদ্য সামগ্রী পরিষেবা দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, মেমারি দু’নম্বর ব্লকের বিজুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেনিগ্রাম এলাকায় রাতের অন্ধকারে রেশন সামগ্রী পাচার এবং বিক্রির অভিযোগ ওঠে অভিযুক্ত রেশন ডিলারের বিরুদ্ধে। অভিযুক্ত ওই রেশন ডিলারের নাম জয়দেব মুখার্জি। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে। রবিবার সেই ঘটনার তদন্তে যান মেমারি-২ ব্লকের ফুড ইন্সপেক্টর সুশান্ত সরকার। অভিযোগ শনিবার রাতে রেশন ডিলার জয়দেব মুখার্জি গাড়ি করে রেশন সামগ্রী পাচার করছিলেন। সেই সময়ই 
গ্রামবাসীরা তাকে হাতেনাতে ধরে ফেলে। যদিও এই ঘটনার কথা প্রথমে অস্বীকার করেছিলেন রেশন ডিলার। পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তার ভুল স্বীকার করে নেন।
See also  বর্ধমানে পুরভোটের রেজাল্ট বেরোতেই কাউন্সিলারের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ, উত্তেজনা, গ্রেপ্তার চারজন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---