---Advertisement---

Auto Image Slider

৭৫লিটার চোলাই মদ সহ গ্রেপ্তার তিন মহিলা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করল রায়না থানার সেহারা ফাঁড়ির পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তিন মহিলা চোলাই মদ পাচারকারীকে। ধৃতদের বৃহস্পতিবার বর্ধমান আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন শ্রীধর বাজার এলাকায় অভিযান চালায় সেহারা ফাঁড়ির পুলিশ। তিন জন মহিলাকে দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। মহিলাদের কাছ থেকে ৭৫লিটার চোলাই মদ উদ্ধার হয়। 

বিজ্ঞাপন
জিজ্ঞাসাবাদে ধৃত মহিলারা স্বীকার করেছে তারা এই চোলাই পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল। এরপরই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত মহিলাদের বাড়ি রায়না থানার দক্ষিণ সেহারা এলাকায়। যদিও যাদের কাছে এই চোলাই পাচার করার চেষ্টা করছিল ধৃত মহিলারা তাদের ধরতে পারেনি পুলিশ। তদন্ত শুরু করেছে সেহারা ফাঁড়ির পুলিশ। ধৃত মহিলাদের নাম চম্পা দাস, পুতুল দাস এবং চাঁপা দাস। ধৃতদের আজ বর্ধমান আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।
See also  ওয়েব্রিজের আড়ালে বেআইনি বালির কারবার, গলসিতে পুলিশ ও প্রশাসনের অভিযান, বন্ধ তিনটি কাঁটা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---