---Advertisement---

Auto Image Slider

প্রেমিকার মোবাইলে ভিডিও পাঠিয়ে আত্মহত্যা প্রেমিকের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: প্রেমিকাকে ফেসবুক মেসেঞ্জারে আত্মহত্যার ভিডিও পাঠিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক যুবক। ঘটনাটি কালনা থানার অন্তর্গত শ্বাসপুর দিঘির পাড় এলাকায়। মৃত ওই যুবকের নাম সুব্রত বিশ্বাস। মৃত ওই যুবক এর পরিবারের তরফে সোমবার জানা গেছে, কাঁচরাপাড়া এলাকার একটি মেয়ের সাথে প্রণয় ঘটিত সম্পর্ক ছিল সুব্রত বিশ্বাসের। মেয়েটির বাড়িতে যাতায়াত ছিল সুব্রতর।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, আগামী শনিবার অফিস থেকে ফিরে তার তাদের বিয়ে করারও কথা ছিল একটি মন্দিরে। আর তার মধ্যে রবিবার রাতে ওই মেয়েটির সাথে কোন একটি ঝামেলা অশান্তির জেরে এইরকম কাজ করেছে বলে অনুমান মৃতের পরিজনদের।

আরো জানা গেছে, মৃত্যুর আগে সুব্রত বিশ্বাস প্রেমিকাকে ফেসবুক মেসেঞ্জারে গলায় ফাঁস দেওয়া একটি ভিডিও করেও পাঠিয়েছিল। এরপরে সোমবার সকালে সুব্রতর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে কালনা হসপিটালে ময়না তদন্তের জন্য নিয়ে আসে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পাশপাশি মৃত যুবকের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

See also  সাড়ে তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---