---Advertisement---

Auto Image Slider

আম বোঝাই গাড়ি উল্টে পুকুরে, উদ্ধার দুই ব্যক্তির দেহ, নিখোঁজ আরও এক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে উল্টে গেলো আম বোঝাই একটি গাড়ি। রবিবার রাত দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার বোহারের সোনাডাঙ্গা এলাকায়। গাড়িটি কালনার দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল কালনা-বর্ধমান রোড ধরে। বিস্ফোরণের মতো শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ। খবর দেওয়া হয় মেমারি থানায় ও বিপর্যয় মোকাবিলা দপ্তরে।

বিজ্ঞাপন

পুলিশ ও বিপর্যয় মোকাবিলা টিম ঘটনাস্থলে এসে একটানা উদ্ধার কাজ চালিয়ে গাড়ির ভেতর থেকে দুই ব্যক্তির দেহ উদ্ধার করে। স্থানীয়দের দাবি, গাড়িতে আরও একজন ছিলেন। তাঁর খোঁজে সোমবারও তল্লাশি চালানো হয়। যদিও আর কাউকেই এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি।ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

See also  বর্ধমানে উল্লাসে দুর্ঘটনা, মৃত ১, আহত দুই
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---