---Advertisement---

Auto Image Slider

বর্ধমানে নার্সিং হোস্টেল চত্বরে ভয়াবহ আগুন, চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান শহরের বাবুরবাগ এলাকায় মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের মধ্যে নার্সিং হোস্টেলের পিছনে একটি অস্থায়ী ছাউনিতে আগুন লেগে যাওয়ার ঘটনায় মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়াল। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া অনেক দূর থেকে দেখতে পাওয়া যায়। দমকলে খবর দেওয়া হলে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় হতাহতের কোন খবর নেই। যদিও নির্মাণ কাজের জন্য রাখা প্রচুর সামগ্রী আগুনে ভস্মীভূত হয়ে গেছে বলে মেডিক্যাল কলেজ সূত্রে জানতে পারা গেছে।

বিজ্ঞাপন

দমকল আধিকারিক সুদীপ্ত চক্রবর্তী বলেন, নার্সিং হোস্টেলের নির্মাণ কাজের জন্য শ্রমিকদের থাকার একটি অস্থায়ী তাবু তে আগুন লেগেছিল। সেখানে বেশকিছু নির্মাণ সামগ্রী মজুদ করা ছিল। রান্নার জন্য গ্যাস সিলিন্ডার ছিল। ইলেকট্রিকের লাইনও ছিল। আগুনে সেইসব পুড়ে গেছে। তবে কারুর কোন ক্ষতি হয়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

See also  বর্ধমানের উল্লাস মোড়ে দুর্ঘটনায় তীব্র যানজট
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---