---Advertisement---

Auto Image Slider

বর্ধমানের রাস্তায় বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট তরুণী, প্রাথমিক চিকিৎসার পর সুস্থ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে এসে মঙ্গলবার সকালে শহরের খোসবাগান এলাকায় বর্ষার জলে ডুবে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলেন এক তরুণী। নাম লাবনী সরকার, বাড়ি বড়শুল গ্রামে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তরুণীকে সঙ্গে করে নিয়ে আসা তারই সঙ্গী বর্ধমান ২ব্লকের কলানবগ্রাম এলাকার বাসিন্দা কাঞ্চন ঘোষ জানিয়েছেন, এদিন সকালে তারই পরিচিত এক তরুণীকে নিয়ে বর্ধমান মেডিকেলে চিকিৎসার জন্য আসেন। সেখানে ডাক্তার দেখিয়ে তারা হেঁটে ফিরছিলেন। খোসবাগানে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে তিন মাথা মোড়ে একটি ইলেকট্রিক পোলের কাছে আসতেই হটাৎই লাবনী সরকার রাস্তায় পরে যায়। সেই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। রাস্তায় প্রচুর জল জমে ছিল।

বিজ্ঞাপন

কাঞ্চন ঘোষ জানিয়েছেন, আচমকা লাবনী রাস্তায় পড়ে যাওয়ায় তিনি ভেবেছিলেন হয়তো কিছুতে হোঁচট খেয়ে পড়ে গেছে। দ্রুত তাকে রাস্তা থেকে তুলতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে যান। এরপরই তিনি বুঝতে পারেন কি ঘটতে চলেছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকলে তারা ছুটে এসে তরুণীর কাঁধের ব্যাগ ধরে টেনে সরিয়ে নিয়ে আসে। তড়িঘড়ি একটি টোটোয় চাপিয়ে বর্ধমান মেডিকেলে নিয়ে যাওয়া হয় লাবনীকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে তাকে ছেড়ে দেন চিকিৎসকরা। এরই মাঝে তরুণীর বাড়ির লোকজনকে খবর দেওয়া হলে তারাও হসপিটালে চলে আসেন।

এদিকে এই ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী থেকে বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, জনবহুল এই এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার প্রায় মাঝে একটি বিদ্যুতের খুঁটি থাকলেও সেটিকে সরিয়ে ফেলার কোনো উদ্যোগ বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়নি। পাশাপাশি শহরের এই এলাকার নিকাশি ব্যবস্থার হালও খুব খারাপ। সামান্য বৃষ্টিতেই জল জমে যায়। ফলে একদিকে বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় পড়ে থাকার জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাওয়া, এবং অন্যদিকে বেহাল নিকাশি ব্যবস্থা ফলে মানুষের দুর্ভোগের বিরুদ্ধে ইতিমধ্যেই সোচ্চার হতে শুরু করেছেন এলাকাবাসী বলে অভিযোগ।

See also  বর্ধমানে দুর্গাপুজোর সঙ্গে যুক্ত মানুষদের ভ্যাকসিন প্রদান
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---