---Advertisement---

Auto Image Slider

নারীদের আত্মবিশ্বাস ও স্বপ্নপূরণের লক্ষ্যে এই প্রথম জেলাস্তরে ‘এই সময় দীপ্তি ২০২৫’, বদলে দেবে সৌন্দর্য্য প্রতিযোগিতার সংজ্ঞা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমান: এবার কলকাতার গণ্ডি ছাড়িয়ে জেলায় প্রথমবার পৌঁছেছে “দীপ্তি ২০২৫”। ১৮ থেকে ৩৫ বছর বয়সী প্রতিভাবান তরুণীদের জন্য আয়োজন করা হয়েছে জেলা-স্তরের অডিশন। যেখানে শিক্ষার্থী, পেশাদার, গৃহিণী ও উদ্যোক্তারা অংশ নিতে পারেন। সৌন্দর্য, আত্মবিশ্বাস ও বুদ্ধিমত্তার মিশেলে প্রতিযোগীরা নিজেদের বিকশিত করার সুযোগ পাচ্ছেন। এটি শুধু সৌন্দর্য প্রতিযোগিতা নয়, “এই সময় দীপ্তি”এক অনন্য মঞ্চ, যেখানে সৌন্দর্যের সঙ্গে বুদ্ধিমত্তা ও আত্মপ্রকাশের মেলবন্ধন ঘটে। ২০১৪ সালে শুরু হওয়ার পর থেকে এই প্ল্যাটফর্ম বহু তরুণীকে আত্মবিশ্বাস ও স্বপ্নপূরণের পথ দেখিয়েছে।

বিজ্ঞাপন

এই বছরের প্রতিযোগিতা শুরু হয়েছে চারটি জোনাল অডিশনের মাধ্যমে। প্রথম অডিশন অনুষ্ঠিত হয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়িতে। এরপর বর্ধমান জোনের জন্য দুর্গাপুর মহিলা কলেজে রেজিস্ট্রেশন রাউন্ডের আয়োজন করা হয়। বাছাইপর্ব থেকে নির্বাচিত প্রতিযোগীরা অংশ নেন মূল অডিশনে। যেখানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী পেয়ান সরকার, ডিজাইনার সন্দীপ জয়সওয়াল ও কাস্টিং ডিরেক্টর সন্দীপ চট্টোপাধ্যায়। কলেজ ছাত্রী, থিয়েটার শিল্পী, সিঙ্গেল মাদার ও দুই সন্তানের মা-সকলেই তাঁদের অনুপ্রেরণামূলক গল্প নিয়ে অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়।

এই বছর প্রতিযোগিতায় ৩,০০০-এরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছেন, যাদের মধ্য থেকে শীর্ষ ২০ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে উঠবেন। কলকাতায় আগামী ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। যেখানে বিজয়ীরা হইচই, এসভিএফ মিউজিক বা এসভিএফ ট্যালেন্ট-এ কাজ করার সুবর্ণ সুযোগ পাবেন। এইবারের দীপ্তি-র মুখ বাংলার সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি। বর্ধমানের ছোট্ট শহর থেকে টলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে ওঠার তাঁর যাত্রা দীপ্তির মূল দর্শনকেই প্রতিফলিত করে। শুভশ্রী শুধুমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসাডর নন, প্রতিযোগীদের মেন্টর হিসেবেও থাকবেন, তাঁদের আত্মবিশ্বাস বাড়িয়ে স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে সহায়তা করবেন।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফাইনালিস্টদের জন্য ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত কলকাতায় বিশেষ গ্রুমিং সেশন অনুষ্ঠিত হবে। প্রশিক্ষক হিসেবে থাকবেন, মিস ইন্ডিয়া ইউনিভার্স ২০১০ উষসী সেনগুপ্ত, ফ্যাশন ডিজাইনার সন্দীপ জয়সওয়াল, কাস্টিং ডিরেক্টর সন্দীপ চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। তাঁরা প্রতিযোগীদের র‍্যাম্পওয়াক, ব্যক্তিত্ব বিকাশ ও অন্যান্য গুরুত্বপূর্ণ দক্ষতার প্রশিক্ষণ দেবেন। ৫ এপ্রিল গ্র্যান্ড ফিনালে-তে সেরা ২০ প্রতিযোগী লড়বেন দীপ্তির মুকুট জয়ের লক্ষ্যে। জেলা-স্তরের প্রসার, অভিজ্ঞ মেন্টরশিপ ও শুভশ্রী গাঙ্গুলির অনুপ্রেরণামূলক উপস্থিতি নিয়ে “এই সময় দীপ্তি ২০২৫” সৌন্দর্য প্রতিযোগিতার সংজ্ঞাকেই বদলে দেবে বলে কর্তৃপক্ষের আশা।

See also  বাংলা সিনেমা জগতে আবার নক্ষত্র পতন, চলে গেলেন ফকির দাস কুমার
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---