---Advertisement---

Auto Image Slider

ডাম্পারের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলায় পূর্ব বর্ধমানের জামালপুর থানা মোড় সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার পরই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। জানা গেছে, সুজিপুর থেকে জামালপুর হয়ে মোটর সাইকেলে খানাকুল ফিরছিলেন উজ্জ্বল কোটাল (২৩) নামে এক ব্যক্তি।

বিজ্ঞাপন

জামালপুরের নেতাজী মাঠ এলাকায়  থানা মোড়ের কাছে পিছন থেকে একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে বাইক টিকে। আরোহী ছিটকে পড়েন রাস্তায়। তারপরেই ডাম্পারের চাকায় পিষ্ঠ হয়ে মর্মান্তিক পরিনতি হয় বাইক আরোহীর বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে।

ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির বাড়ি হুগলীর খানাকুলের রঘুনাথপুর এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমানে পাঠিয়েছে। দুর্ঘটনার পর মেমারী – তারকেশ্বর রাস্তায় ব্যহত হয় যান চলাচল। জামালপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পলাতক চালক ও খালাসির খোঁজ শুরু করেছে পুলিশ।

See also  বিপ্লবী রাসবিহারী বসুর ৭৮তম মৃত্যুবার্ষিকী পালিত
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---