---Advertisement---

Auto Image Slider

কালনায় ছাপ্পা ভোটের অভিযোগ তুলে ব্যালট বাক্সে জল ঢেলে দিলেন বিজেপি প্রার্থী, উত্তেজনা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: শাসক দলের কর্মীরা ভোট কেন্দ্রে ঢুকে ছাপ্পা মারছিল। আর তাতেই ক্ষিপ্ত হয়ে প্রিসাইডিং অফিসারের সামনেই ব্যালট বাক্সে জল ঢেলে দিলেন বিজেপি প্রার্থী। হটাৎ বিজেপি প্রার্থীর এমন কাণ্ডে ক্ষিপ্ত হয়ে শাসক দলের কর্মীরা ব্যাপক মারধর করলেন মহিলা বিজেপি প্রার্থীকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল কালনার সাহাপুরের আরা আমতলা এলাকার ২৫৪নং বুথে। মারধরে জখম হওয়ায় ২৪নং জেলা পরিষদের বিজেপি প্রার্থী মৌসুমী মন্ডল কে উদ্ধার করে কালনা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

 

বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুমন ঘোষ অভিযোগ করেছেন, এই ঘটনার বিষয়ে নির্বাচন কমিশনকে ও রাজ্য নেতৃত্ব কে জানানোর পাশাপাশি আদালতেও মামলা করা হবে। এই কেন্দ্রে পুনর্নির্বাচন এর দাবি জানাবো আমরা। শাসক দলের ছাপ্পা ভোটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিজেপি প্রার্থীর এই অভিনব প্রতিবাদে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

যদিও  এই বুথের গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী ঝুম্পা মালিক ছাপ্পা ভোটের অভিযোগ সম্পূর্ণ সাজানো বলেই দাবি করেছেন। তিনি বলেন,’ শান্তিপূর্ন ভাবেই ভোট গ্রহণ চলছিল ২৫৪ নং বুথে। বিকেল পাঁচটা নাগাদ ভোটের লাইনে প্রচুর মানুষ ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। সেই সময় প্রিসাইডিং অফিসার স্লিপ দিতে দেরি করছিলেন। প্রায় ঘন্টা খানেক লাইনে ভোটাররা দাঁড়িয়ে থাকায় ওদের সমস্যা তৈরি হয়। তখনই বিজেপি প্রার্থী বুথের ভিতরে ঢুকে কোন কথা না শুনে জলের জগ নিয়ে ব্যালট বাক্সের ভিতরে জল ঢেলে দেয়। তাকে মারধরের কোন ঘটনাই ঘটেনি। উনি মিথ্যা অভিযোগ করছেন। আসলে মানুষের রায় ওরা মেনে নিতে অভ্যস্ত নয়। তাই মিথ্যার আশ্রয় নিয়ে ঝামেলা পাকিয়েছে বিজেপির দুষ্কৃতীরাই।

See also  বর্ধমানে শুভেন্দুর বিরুদ্ধে অভিষেকের আনা মামলার জবাব দিতে সময় চেয়ে নিলেন শুভেন্দুর আইনজীবী
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---