---Advertisement---

Auto Image Slider

মেমারিতে পরিত্যক্ত বাড়ি থেকে বোমা উদ্ধার, আতংকে গ্রামবাসীরা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, মেমারি: জঙ্গলের ঘেরা পরিত্যক্ত বাড়ির ভিতর থেকে দুটি তাজা বোমা উদ্ধার কে কেন্দ্র করে শনিবার চাঞ্চল্য ছড়াল মেমারি থানার সাতগাছিয়া ফাঁড়ির অধীনে বোহার ২অঞ্চলের চকবলরাম কাশীপুরের বকুলতলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে একটি নাইলনের থলের মধ্যে দুটি সুতলি বোমা উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই দুর্গাপুর বোম্ব স্কোয়াড এর অফিসারেরা এসে সেগুলোকে নিষ্ক্রিয় করেছেন। পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় গ্রামবাসী অভিজিৎ পারামানিক, সন্দীপ সাঁতরা জানিয়েছেন, এদিন গ্রামেরই কিছু ছোট ছেলেমেয়ে প্রতিদিনের মতো বকুলতলায় ওই পরিত্যক্ত বাড়িতে খেলা করছিল। তখনই থলের মধ্যে সুতো দিয়ে জড়ানো কিছু বস্তু দেখে গ্রামের বয়স্ক লোকেদের জানায়। তাঁরাই পুলিশ কে খবর দিলে পুলিশ এসে থলে সমেত বোমা দুটি উদ্ধার করে। এলাকাটি কে ঘিরে রেখে বোম্ব স্কোয়াড কে খবর দেয়। এদিকে গ্রামের মধ্যে বোমা উদ্ধারের ঘটনায় রীতিমত আতংক তৈরি হয়েছে গ্রামবাসীদের মধ্যে।

See also  পণ্যবাহী লরির সঙ্গে ম্যাটোডোরের মুখোমুখি সংঘর্ষ, জখম চালক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---