---Advertisement---

Auto Image Slider

জামালপুরে বাম প্রার্থীর বাড়িতে বোমাবাজি, উদ্ধার দুটো তাজা বোম, উত্তেজনা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: মনোনয়ন প্রত্যাহার না করায় ভোরবেলায় সিপিএম প্রার্থীর বাড়িতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব‌‌ বর্ধমানের জামালপুরে। খবর পেয়ে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দুটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। জামালপুর-১ গ্রাম পঞ্চায়েতের উত্তর মোহনপুর গ্রামের পূর্ব দোলোরডাঙা বুথের সিপিএম প্রার্থী হয়েছেন সুশান্ত দেবনাথ। তাঁর স্ত্রী দেবিকা দেবনাথ জামালপুর হাটতলা বুথের বাম প্রার্থী হয়েছেন।

বিজ্ঞাপন

তাঁদের অভিযোগ, রবিবার ভোরে আচমকা বোমার শব্দ হয় তাঁদের বাড়ির ভিতরে। দরজা খুলে বাইরে এসে দেখেন চারিদিকে আগুনের ফুলকি পড়ে রয়েছে। বোমার টুকরো টুকরো অংশ পড়ে জ্বলছে। দরজার সামনে আরও দুটো তাজা বোমাও পড়ে থাকতে দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গে সিপিএম নেতৃত্বকে ঘটনার কথা জানান। খবর দেওয়া হয় জামালপুর থানাতেও।

সুশান্ত মণ্ডল বলেন, “মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই আমাদের হুমকি দিচ্ছিল তৃণমূলের লোকজন। আমার ভাইয়ের ফুচকার দোকান বন্ধ করে দিয়েছিল। আমরা আবার সেটা চালু করেছি। আমাদের ভয় দেখিয়ে কাজ হয়নি। তাই এবার বাড়িতে বোমা মেরেছে। আমরা নিশ্চিত এলাকার তৃণমূল নেতা দেবু সেনগুপ্ত, তৃণমূলের বুথ সভাপতি তারক বিশ্বাসরা এই ঘটনা ঘটিয়েছে।” দেবিকা দেবনাথও একই দাবি করেছেন। এলাকার সিপিএম নেতা দেবাশিস মালিক বলেছেন, “ঘটনায় প্রকৃত দোষীরা শাস্তি পাক। প্রশাসন কড়া ব্যবস্থা নিক।” ঘটনার পর থেকে তৃণমূলের দেবু সেনগুপ্ত ও তারক বিশ্বাসরা এলাকাছাড়া বলে জানা গিয়েছে।

তৃণমূলের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান এই ঘটনা প্রসঙ্গে বলেন,” পঞ্চায়েতের আগে এলাকা কে অশান্ত করার জন্য সিপিআইএম চেষ্টা চালাচ্ছে। নিজেরাই বোমা ফাটিয়ে উত্তেজনা তৈরী করার করার চেষ্টা করছে। না হলে কেউ কারুর বাড়িতে বোমা সাজিয়ে রেখে আসে নাকি? আর তাছাড়া সিপিআইএমের যে প্রার্থীর বাড়িতে বোমা ফাটার ঘটনা ঘটেছে সে নিজেই এলাকার বাসিন্দা নয়। কলকাতায় থাকে। নিজেদের দলের মধ্যেই বহিরাগত প্রার্থী নিয়ে অসন্তোষের জের এই ঘটনা।”

See also  শক্তিগড়ের গাংপুরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ, অভিযোগের তীর শাসকদলের মদতপুষ্ট দুষ্কৃতীদের বিরুদ্ধে, গ্রেপ্তার দুই অভিযুক্ত
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---