---Advertisement---

Auto Image Slider

পাচারের আগেই ১৫০টি টিয়াপাখি উদ্ধার করলো বর্ধমান বন দপ্তর

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: খাঁচায় বন্দী করে প্রচুর টিয়া পাখি বিক্রির উদ্দেশ্যে পাচার করার আগেই গোপন সূত্রে খবরের ভিত্তিতে বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর এলাকার রেলওয়ে ওভার ব্রিজের নিচ থেকে উদ্ধার করলো বন দপ্তর। যদিও পাচারকারীদের খোঁজ পায়নি বন দপ্তরের আধিকারিকেরা। বন দপ্তর সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর আসে আসানসোলের দিক থেকে বাসে প্রচুর পরিমাণ দেশী টিয়া পাখি দুটি খাঁচায় ভরে বর্ধমানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সেই সূত্র ধরে শুক্রবার সকাল ৭ টা নাগাদ বন দপ্তরের একটি টিম নবাবহাট থেকে নজরদারি শুরু করে। রেলওয়ে ওভার ব্রিজ পেরিয়ে কালনা রোডের দিকে কিছুটা গিয়ে একটি বাস স্টপে দুটি খাঁচায় প্রচুর পাখি রাখা অবস্থায় দেখতে পায় বন দপ্তরের সদস্যরা।

বন দপ্তর সূত্রে জানা গেছে, পাখির খাঁচা দুটি বাজেয়াপ্ত করলেও, কে বা কারা এই পাখিগুলো নিয়ে এসেছে তাদের খোঁজ পাওয়া যায়নি। দুটি খাঁচায় প্রায় ১৫০ টি দেশী টিয়া পাখি ছিল। সেগুলোকে রমনা বাগান অভয়ারণ্যে নিয়ে যাওয়া হয়। বর্ধমান বিভাগীয় বনাধিকারিকের নির্দেশের পরই দ্রুত পাখিগুলোকে আবার প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বন দপ্তরের রেঞ্জ অফিসার কাজল বিশ্বাস।

See also  ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিকল্পে মহুয়ার তেলই এখন আদিবাসীদের রসদ যোগাচ্ছে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---