---Advertisement---

Auto Image Slider

বর্ধমান মেডিকেলের প্রসূতি বিভাগে আগুন আতঙ্ক, হুড়োহুড়ি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:  সাত সকালে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রী ও প্রসূতি বিল্ডিংয়ের জরুরী বিভাগের আগুন আতংকে চাঞ্চল্য ছড়াল। ওয়ার্ডের একটি ইলেকট্রিক বোর্ডে স্পার্কিং হতে দেখে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকজন আতঙ্কে ওয়ার্ডের বাইরে বেড়িয়ে আসে। মেডিকেল থেকে দমকল কে খবর দেওয়া হলে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে যায় মেডিকেলের দায়িত্বে থাকা পুলিশ।

বিজ্ঞাপন

যদিও দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। মোবাইল চার্জ দেওয়ার সময় একটি বোর্ডে শর্ট সার্কিট থেকে স্পার্কিং হয়েছে। তাতেই আতঙ্ক ছড়ায় রোগীদের মধ্যে। পরিস্থিতি সম্পূর্ন নিয়ন্ত্রণে। কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে ওয়ার্ডে ভর্তি রোগী ও তাদের পরিজনদের দাবি, আগুন বাড়তো তাহলে তা ভয়ঙ্কর আকার নিতে পারতো। সেই কারণেই অনেকেই আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছিলেন।

See also  আজ থেকে শুরু হচ্ছে নবরাত্রি, মাহাত্ম্য জানতে পড়ুন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---