---Advertisement---

Auto Image Slider

সিভিক ভলেন্টিয়ার নিয়ে সুপ্রিম নির্দেশের পরই বর্ধমান মেডিকেলে জেলা পুলিশের পরিদর্শন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: সুপ্রিম কোর্ট সম্প্রতি নির্দেশ দিয়েছে স্কুল ও হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে সিভিক ভলান্টিয়ার রাখা যাবে না। রাজ্যকে হলফনামায় নিশ্চিত করতে হবে কোনও স্কুল এবং হাসপাতালের মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানে সিভিক ভলান্টিয়ার রাখা হয় নি। এমনকী, কোনও থানা এবং তদন্তের সঙ্গে জড়িত কোথাও সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়নি, তাও নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। সুপ্রিম নির্দেশ পালন করতে এরপরই তৎপরতা শুরু করেছে প্রশাসন।

বিজ্ঞাপন

 বৃহস্পতিবার জেলা পুলিশের তিন সদস্যদের একটি পদস্থ দল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে খতিয়ে দেখতে যান। ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষাল, ডিএসপি/ডিআইবি বীরেন্দ্র কুমার পাঠক ও বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস সহ জেলা পুলিশের একটি টিম হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। কিভাবে নিরাপত্তা আরো জোরদার করা যায় সেই বিষয়গুলোও তারা খতিয়ে দেখেন এদিন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী বলেন, হাসপাতাল থেকে সিভিক ভলেন্টিয়ার আগেই সরিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালে কোন সিভিক ভলেন্টিয়ার নেই। আগে থেকেই হাসপাতালে পুলিশ ফোর্স বাড়ানো হয়েছে। এমনিতেই হাসপাতাল চত্বরে পাকাপাকি ভাবে পুলিশ ক্যাম্প আছে। তাছাড়া নিরাপত্তার বিষয়টি আরো জোড়ালো করার জন্য পুলিশ আধিকারিকরা এদিন পরিদর্শনে গিয়েছেন।

প্রসঙ্গত সুপ্রিম কোর্টের নির্দেশ পাবার পরই রাজ্যের অন্যান্য হাসপাতালের পাশাপাশি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও নিরাপত্তার দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ারদের সরিয়ে দেওয়া হয়। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে ছিলেন কমবেশি ৫০ জনের মত সিভিক ভলেন্টিয়ার। এখন আদালতের নির্দেশ মানতে গিয়ে সিভিক ভলেন্টিয়ারের পরিবর্তে এত পুলিশ কর্মী কোথায় মিলবে সেই নিয়েও প্রশ্ন উঠেছে খোদ পুলিশ মহলে। যদিও জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা যথাযথ রাখতে হাসপাতালে পুলিশ ফোর্স বাড়ানো হয়েছে।

See also  বঙ্গাব্দ ও শশাঙ্ককে সামনে রেখে বাংলা নববর্ষের অভিনব উদ্‌যাপন, রাজপথে পা মেলালেন অগুণিত গুণীজন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---