---Advertisement---

Auto Image Slider

নিম্নচাপের অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে দক্ষিণ দামোদর এলাকার কৃষকরা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: ঘোর নিম্নচাপের টানা বৃষ্টিতে মাথায় হাত চাষীদের। রীতিমত পাকা ধানে মই দিলো এই বৃষ্টি বলেই পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকার চাষীরা দাবি করছেন। টানা প্রায় ৪৮ ঘণ্টার বৃষ্টিতে বিঘার পর বিঘা ধান জমি এখন জলের তলায়। এমনই চিত্র ধরা পরল পূর্ব বর্ধমান জেলার রায়না ১ ব্লকের সেহারা অঞ্চলের বেঁন্দুয়া গ্রামে। সুগন্ধি ধান চাষে খ্যাত এই দক্ষিণ দামোদর এলাকা। পাশাপাশি অন্য প্রজাতিরও ধান চাষ হয় এই এলাকায়। কৃষি নির্ভর এলাকার সিংহভাগ মানুষের রুটিরুজি চলে এই কৃষিকাজ থেকেই।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। মেঘলা আকাশ মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি পড়ছে। কখনো আবার ভারী বৃষ্টি। মাঠে পড়ে পাকা ধান। ফসল তোলার মরশুমে এই অসময়ের বৃষ্টিতে মাথায় হাত চাষিদের। বৃষ্টির কারণে জল দাঁড়িয়ে গিয়েছে ধানের জমিতে। মাঠ থেকে এখনও ঘরে ধান তুলতে পারেনি সেহারা অঞ্চলের বেঁন্দুয়া গ্রামের কৃষকরা। প্রথমে শোষক পোকার আক্রমণ, তার ওপর এবার এই অসময়ের বৃষ্টি, সারা বছর কিভাবে সংসার চলবে সেই নিয়ে ভেবে কুলকিনারা পাচ্ছেন না কৃষকরা।

তাই আপাতত সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে রয়েছেন বলে জানান দেবু দাস নামক এক কৃষক। বেশিরভাগ কৃষক ধান কাটার পর জমিতেই স্তুপ করে ধানের আঁটি জমা করে রেখেছেন। কিন্তু সেই ধানেও জল পেয়ে গিয়েছে। ফলে ধান ঝেড়ে নিতে পারছেন না। কবে আবহাওয়া পরিষ্কার হবে, তার দিকেই তাকিয়ে রয়েছেন কৃষকরা। যদিও ক্ষতি যা হবার হয়ে গেছে চাষীদের বলেই হতাশা প্রকাশ করছেন এলাকার ছোট থেকে বড় জমির চাষীরা।

See also  পূর্ব বর্ধমানে টানা ১৮ ঘন্টার অভিযানে আটক ১১টি বালির গাড়ি, জরিমানা ৩লক্ষ ৬০হাজার টাকা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---