---Advertisement---

Auto Image Slider

মাধবডিহি তে ছেলের হাতে বাবা খুন, গ্রেপ্তার ছেলে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মাধবডিহি: বাড়ির খাটালে কাজ করার সময় বাবার সঙ্গে বচসা চলাকালীন খড় কাটার কাটারি দিয়ে ঘাড়ে কোপ বসিয়ে দিলো ছেলে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মৃত্যু হল বাবার। ভয়াবহ এই কান্ডটি ঘটেছে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার দেনো গ্রামে। মৃত ব্যক্তির নাম বাসুদেব পাত্র, বয়স ৬৫ বছর। ছেলের নাম বিশ্বজিৎ পাত্র, বয়স ৩৫ বছর।

বিজ্ঞাপন

ঘটনার পর ঘাতক ছেলেই পাড়ার লোককে খবর দেয়। বেগতিক বুঝে পালিয়ে যায় সে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত ব্যক্তিকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যালের পুলিশ মর্গে পাঠিয়েছে। গ্রেপ্তার করেছে বিশ্বজিৎ পাত্র কে। পুলিশ জানিয়েছে, খুনের অভিযোগে ধৃত কে শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।

See also  বালি খাদানের দখলকে কেন্দ্র করে বোমা গুলির লড়াই মঙ্গলকোটে, আহত পাঁচজন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---