---Advertisement---

Auto Image Slider

মহাষ্টমীর সকালে জামালপুর SBI শাখায় ভয়াবহ আগুন, নথিপত্র পুড়ে ছাই

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: পূর্ব বর্ধমানের জামালপুরের জোড়বাঁধ এলাকায় আজ মহাষ্টমীর সকালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) শুড়েকালনা শাখায় এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এসি শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। যেহেতু ব্যাঙ্কের ভেতরে প্রচুর কাগজপত্র ছিল, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ব্যাঙ্কের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র এবং কম্পিউটার পুড়ে নষ্ট হয়ে গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা আজ সকালে বন্ধ ব্যাঙ্কের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁরা জামালপুর থানায় খবর দেন। পুলিশ দ্রুত দমকল বাহিনীকে বিষয়টি জানায়। খবর পেয়ে মেমারী থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনের ব্যাপকতা ব্যাঙ্কের অভ্যন্তরে ছড়িয়ে পড়েছিল।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ব্যাঙ্ক কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে, তবে ব্যাঙ্কের ভল্ট নিরাপদ থাকলেও গুরুত্বপূর্ণ নথি ও সরঞ্জামের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ রয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

See also  সর্বমঙ্গলা মন্দিরের দানসামগ্রীর নিলাম
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---