---Advertisement---

Auto Image Slider

সিমেন্ট বোঝাই লরির সঙ্গে চার চাকার সংঘর্ষ, মৃত দুই, আহত আট

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, পূর্বস্থলী: বুধবার সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের, আহত ৮ জন। জানা গিয়েছে, পূর্বস্থলী ২ নম্বর ব্লকের কালেখাতলা ১ পঞ্চায়েতের অন্তর্গত চাপাতলা এলাকায় একটি চার চাকা গাড়ি ও সিমেন্ট বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি খাদে নেমে গিয়ে একটি তালগাছে গিয়ে ধাক্কা মারে। একইসময়ে ওই এলাকা দিয়ে যাবার সময় একটি মোটর সাইকেলে থাকা আরোহীরাও দুর্ঘটনায় গুরুতর জখম হয়। ঘটনাস্থলেই লরির ড্রাইভার ও খালাসীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর লরির পিছন থেকে সিমেন্টের বস্তা ড্রাইভারের কেবিন ভেঙে সামনে চলে আসে। আর তাতেই চাপা পরে যায় চালক ও খালাসী। দীর্ঘক্ষণ লরির মধ্যে আটকে থাকার পর গ্যাস কাটার দিয়ে কেটে লরির ভেতরে থাকা দুজনকে উদ্ধার করা হয়। দুজনকেই পূর্বস্থলী হসপিটালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। চার চাকা অল্টো গাড়িটি তে থাকা ব্যক্তিরা এবং মোটর বাইক মিলিয়ে মোট ৮ জন গুরুতর জখম হয়েছে। আহতদের প্রথমে পূর্বস্থলী হসপিটাল এবং পরে সেখান থেকে কালনা হসপিটালে স্থানান্তরিত করা হয়।

See also  পাচারের আগেই ১৫০টি টিয়াপাখি উদ্ধার করলো বর্ধমান বন দপ্তর
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---