---Advertisement---

Auto Image Slider

জামালপুরে একাদশ শ্রেণীর ছাত্রীকে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: বাড়ির কাছেই পুকুরে মুখ গোঁজা অবস্থায় নাবালিকা মেয়ের নিথর দেহ উদ্ধার করলেন বাবা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে পূর্ব বর্ধমানের জামালপুর থানার আঝাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শালমূলা গ্রামে। ইতমধ্যেই মৃত নাবালিকার বাবা গোপাল দাস জামালপুর থানায় এলাকারই এক যুবক অরিত্র মন্ডল ওরফে বিট্টু নামে একজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই বিট্টু কে আটক করেছে।

বিজ্ঞাপন

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, গ্রামের এক যুবকের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল স্কুল পড়ুয়া নাবালিকা। আর তারই মাশুল দিতে হল জীবন দিয়ে। মহালয়ার আগের দিন রাতে বাড়ির অদূর থেকে আর্ত চিৎকার ভেসে আসার পরেই একাদশ শ্রেণীর ছাত্রী বর্ণালির খোঁজ শুরু করেন বাবা গোপাল দাস। তখনই তিনি বাড়ির কাছের একটি পুকুর পাড়ে মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাবালিকার দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য শনিবার নাবালিকার মৃতদেহ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। নাবালিকার বাবার অভিযোগ, বিট্টু নামের ওই যুবকের প্রেমের প্রস্তাব তাঁর মেয়ে প্রত্যাখ্যান করেছিল । তার কারণে তাঁর মেয়েকে হুমকি, শাসানি দিত বিট্টু । প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হওয়ার বদলা নিতেই শ্বাসরোধ করে বর্ণালিকে হত্যা করেছে বিট্টু, এমনই অভিযোগ করেছেন মৃতার বাবা। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

See also  দামোদরের ওপর বিপজ্জনকভাবে বাঁশের সেতু দিয়েই যাতায়াত, নজরেই নেই প্রশাসনের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---