---Advertisement---

Auto Image Slider

৫০০ বস্তা গোবিন্দোভোগ চাল চুরির কিনারা করলো মাধবডিহি থানার পুলিশ, গ্রেপ্তার চালক ও সহযোগী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মাধবডিহী: প্রায় ৪০ লক্ষ টাকার ৫০০ বস্তা গোবিন্দভোগ চাল চুরির অভিযোগের তদন্তে নেমে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার পুলিশ ৫ দিনের মধ্যেই চালের গাড়ি সহ চালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করলো। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার অন্তর্গত বালাজী এগ্রো প্রোডাক্টস রাইস মিল থেকে প্রায় ৫০০ বস্তা গোবিন্দভোগ চাল নিয়ে একটি বারো চাকার লরি কেরালার উদ্দেশ্যে রওনা দেয়। চালগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। কিন্তু নির্ধারিত গন্তব্যে না পৌঁছে লরিটি নিয়ে চালক চম্পট দেয়।

বিজ্ঞাপন

এই ঘটনায় রাইস মিলের মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে মাধবডিহি থানা তদন্ত শুরু করে। তদন্তে নেমে মাধবডিহি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে পুলিশ নদীয়া জেলার চাকদহ এলাকা থেকে লরির চালক মিলন দাসকে এবং কৃষ্ণনগর থেকে তার সহযোগী তাপস শর্মাকে গ্রেপ্তার করে।

ধৃতদের জিজ্ঞাসাবাদের পর হুগলির বলাগড় এলাকা থেকে লরিসহ চুরি যাওয়া প্রায় ৪০০ বস্তা গোবিন্দভোগ চাল উদ্ধার করা হয়। চুরি যাওয়া বাকি চাল উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে যুক্ত আরও সহযোগী অভিযুক্তদের খোঁজে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে। ধৃত দুই অভিযুক্তকে আজ পূর্ব বর্ধমানের  সিজেএম আদালতে পেশ করা হয়। আদালতে ধৃত তাপস শর্মাকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে, পাশাপাশি অপর ধৃত চালকের টিআই প্যারেডের জন্যও আবেদন করা হয়েছে।

See also  ইংরেজি নববর্ষের সকালে পিকনিকে গিয়ে সেচখালের জলে তলিয়ে মৃত্যু যুবকের, শোকের ছায়া এলাকায়
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---