---Advertisement---

ডিউটি চলাকালীন পথ দুর্ঘটনায় নিহত পুলিশকর্মী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: পূর্ব বর্ধমান জেলার কালনায় কর্তব্যরত অবস্থায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হলেন এক পুলিশকর্মী। সোমবার রাতে কালনা থানার অন্তর্গত ধাত্রীগ্রাম নবদ্বীপ মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই পুলিশকর্মীর নাম বিশ্বজিৎ রায়। তাঁর অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র পুলিশ মহলে।

বিজ্ঞাপন

প্রশাসনিক সূত্রে জানা গেছে, বিশ্বজিৎ রায় কালনা থানায় কর্মরত ছিলেন এবং তাঁর বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বিটরা এলাকায়। সোমবার রাতে তিনি এবং তাঁর সহকর্মীরা ধাত্রীগ্রাম এলাকায় টহলদারির কাজে নিযুক্ত ছিলেন। গভীর রাতে শৌচকর্মের প্রয়োজনে গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাতপরিচয় যান তাঁকে সজোরে ধাক্কা মারে।

কিছুক্ষণ পর সহকর্মীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। কিছুক্ষণ চিকিৎসার পরেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং ঘাতক গাড়িটির খোঁজ চলছে।

মৃত পুলিশকর্মীর ছেলে প্রবীর রায় মঙ্গলবার সংবাদমাধ্যমকে জানান, ‘বাবা আর পাঁচটা দিনের মতোই ডিউটিতে ছিলেন। রাস্তা পেরোনোর সময় একটি গাড়ি ধাক্কা মেরে চলে যায়।’ পরিবারের এই আকস্মিক বিপর্যয়ে শোকস্তব্ধ আত্মীয়-পরিজনরা। খোদ পুলিশকর্মীর এমন মৃত্যুতে এলাকার সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

See also  মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল দুজনের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---