---Advertisement---

Auto Image Slider

কৃষি বিকাশ – এক অ্যাপেই কৃষি ও কৃষকদের সমাধানের উপায়

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: কৃষি বিকাশ উদ্যোগ, একটি কৃষি প্রযুক্তি সংস্থা, যা সমগ্র ভারতে ছড়িয়ে থাকা কৃষি সম্প্রদায়ের জন্য এক স্বয়ং সম্পূর্ণ ডিজিটাল সমাধান। এই সংস্থা কৃষি পণ্য এবং যন্ত্রাদির ক্রেতা ও বিক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করে প্রযুক্তির মাধ্যমে। কৃষি বিকাশ অ্যাপ এর কর্ণধার তথা প্রতিষ্ঠাতা প্রসেনজিৎ নন্দী ওরফে জিৎ নন্দী শুক্রবার বর্ধমানে একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আমরা এমন এক বাস্তুতন্ত্র গড়ে তুলেছি যা কৃষিক্ষেত্রের চাহিদাকে যোগানের সঙ্গে সংযুক্ত করে। দুই দশকের বেশি সময় ধরে ভারতের গ্রামাঞ্চলে পর্যবেক্ষণ করে দেখা গেছে, ভারতীয় কৃষি সম্প্রদায়ের মধ্যে কৃষি পণ্যের চাহিদা ও যোগানের বিস্তর ফারাক রয়েছে। যা কৃষকদের পণ্যের গুণমান ও মূল্যের ক্ষেত্রে সমঝোতা করতে বাধ্য করে। কৃষকেরা তাদের কৃষিকাজের মূল্যবান সময় ব্যয় নিজেদের প্রয়োজনেই কৃষিপণ্যের তথা কৃষিযন্ত্রের খোঁজে সময় দিতে বাধ্য হচ্ছেন। তাদের অধিকাংশই ছোটখাটো চাষবাসের সঙ্গে যুক্ত।

বিজ্ঞাপন

সময়ের সঙ্গে সঙ্গে কৃষিক্ষেত্রে দ্রুত প্রযুক্তিগত উন্নতি (ডিজিটালাইজেশন) এবং গ্রামাঞ্চলে ঘরে ঘরে স্মার্ট ফোনের ব্যবহার – জিৎ নন্দীকে কৃষি সম্পর্কিত সমস্যাগুলির এক প্রযুক্তি নির্ভর সমাধানের রূপায়ণে অনুপ্রাণিত করে। এই সমস্ত কৃষি সমস্যা ও কৃষিক্ষেত্রে চাহিদার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এক কৃষি সম্বন্ধীয় ডিজিটাল প্ল্যাটফর্ম, “কৃষি বিকাশ “। সব কৃষি উপকরণগত সমস্যার এক স্বয়ংসম্পূর্ণ কৃষি সমাধান, একসাথে এক জায়গায়, এই প্রথমবার।

কৃষি বিকাশ এমন একটি ডিজিটাল প্লাটফর্ম যেখানে ক্রেতা সরাসরি বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে নতুন অথবা ব্যাবহৃত কৃষি সামগ্রী যেমন ট্রাক্টর, মালবাহী গাড়ি, হারভেস্টার, ইমপ্লিমেন্ট, বীজ, সার, কীটনাশক, টায়ার ইত্যাদি কিনতে, বেচতে, ভাড়া দিতে এবং নিতে পারেন, সম্পূর্ণ বিনামূল্যে। এখানে ক্রেতারা উন্নত গুণমান সম্পন্ন ও প্রতিযোগিতা মূলক মূল্যের অনেক বেশি সংখ্যক বিকল্প পাবেন এবং বিক্রেতারাও পাচ্ছেন দেশজোড়া সুবিশাল ডিজিটাল বাজার তথা প্রচুর সংখ্যক গ্রাহক, ব্যবহার বান্ধব সহজ সরল কৃষি বিকাশ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে।

See also  বাংলা নতুন বছরের আকর্ষণ - পড়ুয়াদের হাতে আঁকা বাংলা ক্যালেন্ডারের মধ্যেই সবুজায়নের বার্তা

এতে ক্রেতা ও বিক্রেতার উভয়েরই সময় বাঁচবে এবং দামের স্বচ্ছতা বজায় থাকবে।বর্তমানে দ্রুত ডিজিটালাইজেশন এবং স্মার্টফোন ব্যবহারের বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষি সম্প্রদায়ের জন্য ‘কৃষি বিকাশ’ একান্ত অপরিহার্য হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস। বর্তমানে কৃষি বিকাশ অ্যাপ গুগল প্লে স্টোরে উপলব্ধ রয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন কৃষিভিত্তিক জেলাগুলিতে মূলত বর্ধমানে কৃষি বিকাশ অ্যাপ ব্যবহার শুরু হয়েছে। ক্রমশ কৃষক বন্ধু কৃষি বিকাশ সমগ্র ভারতবর্ষে চালু করার পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---