---Advertisement---

Auto Image Slider

বর্ধমানে মহিলাদের ঋতু কালীন স্বাস্থ্য সচেতনতা নিয়ে জমজমাট কর্মসূচি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: স্টার্টআপ ফাউন্ডেশনের উদ্যোগে এবং বর্ধমান সহযোদ্ধা এনজিও ও বর্ধমান পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বীকৃতি হাজরার সহযোগিতায় অনুষ্ঠিত হলো মহিলাদের নিয়ে এক জমজমাট কর্মসূচি। বুধবার বিকেলে শহরের ময়ূর মহল এলাকায় মহিলাদের ঋতু কালীন স্বাস্থ্য সচেতনতা নিয়ে স্টার্টআপ সংগঠন এর কর্মকর্তারা আকর্ষণীয় কিট বিলি করেন। প্রথমে বর্ধমানের রানী স্কুলে এবং পরে নির্ভীক সংঘের চত্বরে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত মহিলাদের নিয়ে ঋতুচক্র, স্বাস্থ্য ও নারী-সুরক্ষা সচেতনতা সেশন অনুষ্ঠিত হয়। এই সেশনটির নাম “SALENA”, যা বিশেষভাবে মহিলা শিক্ষার্থীদের জন্য পরিকল্পিত। এর মূল উদ্দেশ্য ছিল ঋতুচক্রে স্বাস্থ্য ও সঠিক পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। ঋতুস্রাব সম্পর্কিত কুসংস্কার ও ট্যাবু দূর করা। স্বাস্থ্যসম্মতভাবে পণ্য ব্যবহার ও সঠিক নিষ্পত্তির পদ্ধতি শেখানো।

বিভিন্ন বয়সী প্রায় দেড়শো জন মহিলা এবং ছাত্রী এদিন এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। স্টার্ট আপ ফাউন্ডেশনের তরফে সন্দীপন সরকার এবং পার্থপ্রতিম মিত্র বলেন মহিলাদের মধ্যে ঋতুকালীন সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালিত হচ্ছে। আগামীতেও হবে। স্থানীয় কাউন্সিলর স্বীকৃতি হাজরা বলেন, ‘এলাকার মহিলারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন তা অত্যন্ত আশাব্যঞ্জক।’

বর্ধমান সহযোদ্ধা এনজিওর তরফে প্রীতিলতা বন্দোপাধ্যায় এবং ঋষিগোপাল মণ্ডল বলেন, ‘স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে বর্ধমান সহযোদ্ধা সমাজের বিভিন্ন বর্গের মানুষদের নিয়ে ধারাবাহিকভাবে নানা সমাজ সচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে। এদিনের কর্মসূচি অত্যন্ত সফল হয়েছে। আগামী দিনেও উইমেন এমপাওয়ারমেন্ট এবং প্রান্তিক মানুষদের নিয়ে নানা কর্মসূচি আয়োজিত হবে।’

See also  বর্ধমানে বিষ মদ খেয়ে মৃত দুই, অসুস্থ আরো তিনজন, তীব্র চাঞ্চল্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---