ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে একগুচ্ছ নাটকের সাথে সারা রাত্রি ব্যাপী এক অভিনব নাট্য উৎসবের আয়োজন করেছে বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থা স্পীড মুক্তমনন ২.০। এই প্রথম বর্ধমানের টাউনহল মঞ্চে ৭ মার্চ বিকাল সাড়ে ৩ ট থেকে ৮ মার্চ ভোর পর্যন্ত সারা রাত ধরে চলবে এই নাট্য উৎসব। সংস্থার পক্ষ তাপস মাকড় জানিয়েছেন, এই নাট্য উৎসবের উদ্বোধন করবেন সুব্রত কাঞ্জিলাল (নাট্যকার, নির্দেশক) এবং ডঃ সৌমিত্র বসু (নাট্যকার, নির্দেশক, অভিনেতা)। তিনি জানিয়েছেন, মোট ১০ টি বিভিন্ন প্রযোজনা গোষ্ঠীর ১০ টি নাটক এদিন মঞ্চস্থ হবে। নাটকগুলি হলো –

*ইউনিটি মালঞ্চ প্রযোজিত নাটক – উজান গাঙে।রচনা – বিজয় ভট্টাচার্য। নির্দেশনা দেবাশীষ সরকার। * মহিষাদল সংবেদ থিয়েটার রেপার্টরি প্রযোজিত নাটক – ‘চেনা আলো চেনা অন্ধকার’। সম্পাদনা ও নির্দেশনা – মুরারি মুখোপাধ্যায়।*বেলঘরিয়া হাতেখড়ির প্রযোজনায় নাটক, ‘ অনুপস্থিত ‘। নাটক ও আবহ দেবাশিস। পোষাক, মঞ্চ, আলো, নির্দেশনা – দেবাশীষ ঘোষ দস্তিদার।*পানিহাটি সায়ূধ এর প্রযোজনায় নাটক – ‘এক নির্বোধ’। রচনা-সুব্রত কাঞ্জিলাল। নির্দেশনা- অনুপ রায় কর্মকার। *অন্তর্মুখ এর প্রযোজনা – ‘ নিশিযাপন ‘। নাটক ও নির্দেশনা – সৌমিত্র বসু। *কালীতলা নাট্যদীপ এর প্রযোজনা নাটক – ‘ বৃহন্নলা ‘। রচনা- ভাস্কর দাস। সম্পাদনা ও নির্দেশনা, অলক কুমার চৌধুরী।

*সৃজন, রেনেসাঁ, বর্ধমান এর প্রযোজনা -‘ তমসো মা জ্যোতির্গময়’। রচনা কাজী সব্যসাচী। প্রয়োগ জয়রঞ্জন সেন। *দোমাহানী বাজার নাট্যসেনা এর প্রযোজনায় নাটক – ‘লজিক খুঁজবেন না’। নাটক ও নির্দেশনা-দেবাংশু দাস। *সিয়ারসোল কিশলয় নাট্যগোষ্ঠীর প্রযোজনায় নাটক – ‘মেঘে ঢাকা আকাশ’। রচনা- রাজা গুহ।প্রয়োগ ও সম্পাদনা- স্বরাজ ঘোষ। *বাদপুর, আগামী নাট্যগোষ্ঠীর প্রযোজনায় নাটক – ‘অ্যাসিড পাথরের কাব্য’। নাটক ও নির্দেশনা অভি চক্রবর্তী।










