---Advertisement---

Auto Image Slider

বর্ধমানে পুলিশ ব্যারাকের মধ্যেই আত্মঘাতী সাব-ইন্সপেক্টর

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, আউশগ্রাম: থানার ব্যারাকে নিজের ঘরের মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক সাব ইন্সপেটর। মৃত সাব ইন্সপেক্টরের নাম পুষ্পেন ঘোষ(৪৬)। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানায়। পুলিশ সূত্রে জানতে পারা গেছে, বুধবার সন্ধ্যায় ডিউটি সেরে থানার ব্যারাকে চলে যান পুস্পেন বাবু। এরপর বৃহস্পতিবার সকালে তিনি কাজে যোগ না দেওয়ায় তার সহকর্মীরা তাঁকে ডাকতে গেলে দেখতে পায় পুষ্পেন ঘোষ ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলছে।

বিজ্ঞাপন

এরপরই গোটা ঘটনার বিষয় জেলা পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়। জানা গেছে, পুষ্পেন বাবুর পরিবার বর্ধমানে থাকেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় বলেন, ‘ খুবই মর্মান্তিক ঘটনা। কি কারণে কর্তব্যরত একজন এস আই আত্মঘাতী হলেন সেই বিষয়ে তদন্ত করে দেখা হবে। জেলা পুলিশ তাঁর পরিবারের পাশে আছে।’

ছবি প্রতীকী

See also  টি-২০ বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানকে ধরাশায়ী করে ফের ভারতের বিশাল জয়
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---