---Advertisement---

সিনে রাইটিংয়ে সাফল্য, দেবরাজ সাহার গল্প কি এবার রূপ নেবে চলচ্চিত্রে!

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,কলকাতা: কলমের শক্তিতে এবার ক্যামেরার দৃষ্টি আকর্ষণ করলেন বীরভূমের তরুণ লেখক দেবরাজ সাহা। রাজ্য যুব কেন্দ্রের অডিটরিয়ামে অনুষ্ঠিত কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬ উপলক্ষে, অনুছবি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সিনে রাইটিং প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন দেবরাজ। বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী মোট ১৭৫ জন লেখক-লেখিকার মধ্যে থেকে ফার্স্ট রানার-আপ হিসেবে নির্বাচিত হন দেবরাজ সাহা।

বিজ্ঞাপন

এই প্রতিযোগিতায় দেবরাজ সাহার লেখা চলচ্চিত্রের কনটেন্ট বিচারকদের বিশেষভাবে আকর্ষণ করতে সক্ষম হয়। তাঁর লেখায় উঠে আসে বিষয়বস্তুর গভীরতা, ভাবনার স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি এবং দৃশ্যমান সিনেম্যাটিক সম্ভাবনা—যা এই স্বীকৃতির অন্যতম প্রধান কারণ বলে মনে করছেন চলচ্চিত্র মহলের একাংশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন KIMFF-এর চেয়ারপার্সন  নীলাঞ্জন ভৌমিক, পাশাপাশি বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী ও বাংলা টেলিভিশন জগতের পরিচিত মুখ বাসবদত্তা চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের হাত থেকেই পুরস্কার গ্রহণ করেন দেবরাজ, যা এই সাফল্যকে আরও স্মরণীয় করে তোলে।

দেবরাজ সাহা বলেন “নিজের লেখা, বড় পর্দায় দেখার স্বপ্ন বহুদিনের। এই পুরস্কার সেই স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ সূচনা। আমি বিশ্বাস করি, আমার লেখা চলচ্চিত্রের কনটেন্ট একদিন অবশ্যই বড় পর্দায় পৌঁছবে। এই দীর্ঘ পথচলায় দর্শক, পাঠক ও শুভানুধ্যায়ীদের সমর্থন, আশীর্বাদ এবং ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।”

তাহলে কি দেবরাজ সাহার কলম সত্যিই এবার রূপ নিতে চলেছে বড় পর্দার ছবিতে? তাঁর মতে, এই ধরনের চলচ্চিত্রভিত্তিক সাহিত্য ও রচনামঞ্চ নতুন লেখকদের আত্মপ্রকাশের সুযোগ করে দেয় এবং ভবিষ্যৎ চলচ্চিত্র নির্মাণের পথে এক শক্ত ভিত গড়ে তোলে। এখন সময়ই বলবে এই সাফল্য কত দূর নিয়ে যায় দেবরাজ সাহার স্বপ্নের যাত্রাকে।

See also  ফের গণধর্ষনের অভিযোগ বর্ধমানে, গ্রেপ্তার পাঁচ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---