---Advertisement---

Auto Image Slider

গলসি তে জাতীয় সড়কের গার্ডওয়াল ভেঙে মোটর সাইকেলে ধাক্কা, আশঙ্কাজনক আরোহী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, গলসি: বর্ধমানের দিক থেকে দুর্গাপুরের দিকে যাওয়ার পথে গলসি থানার অন্তর্গত সাঁকো এলাকার ১৯নম্বর জাতীয় সড়কের গার্ড ওয়াল ভেঙে একটি চার চাকা গাড়ি ধাক্কা মারলো সাইড লেন দিয়ে যাওয়া এক বাইক আরোহীকে। দুর্ঘটনার পর চার চাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। মোটর সাইকেল চালক ছিটকে পড়ে রাস্তার উপরেই।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইক আরোহী ব্যক্তির মাথায় গুরুতর আঘাত লেগেছে। প্রচুর রক্তপাত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখম বাইক আরোহীকে উদ্ধার করে দ্রুত বর্ধমান মেডিকেলে পাঠায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তির নাম অভিজিৎ কুমার মাঝি, বয়স আনুমানিক ৪০। তার বাড়ি গলসী থানার মোগলসীমা এলাকায়।

See also  জ্যান্ত বিষধর সাপকেই আজও দেবীজ্ঞানে পুজোর প্রথা চালু রয়েছে বর্ধমানে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---