---Advertisement---

Auto Image Slider

গলসিতে আটক দুটি বালির লরি, গ্রেপ্তার দুই

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: বেআইনি ভাবে বালি নিয়ে যাবার অভিযোগে ২ টি বালি বোঝাই লরি আটক করেছে গলসি থানার পুলিশ। লরি দুটির চালকদেরও গ্রেফতার করা হয়ছে। ধৃতদের শনিবার বর্ধমান আদালতে তোলা হয়। পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে গলসি থানা এলাকার গলিগ্রাম এলাকায় বেআইনি ভাবে ওভারলোড ভাবে বালি নিয়ে যাবার অভিযোগে ২ টি লরি আটক করে জিজ্ঞাসাবাদ করলে বালি পরিবহনের বৈধ কোন কাগজ দেখাতে না পারায় চালকদের গ্রেফতার করে গলসি থানার পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ সুত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিরা হলো বিশ্বজিত পরামানিক ও সেক রমজান। ধৃতরা গলসী থানা এলাকারই বাসিন্দা। পুলিশ জানিয়েছে, বেআইনি ভাবে বালি পরিবহনের বিরুদ্ধে প্রতিদিনই অভিযান চালানো হয়। আগামীদিনেও এই ধরনের অভিযান চলবে।

See also  গলসির পুরসার মাঠে রহস্যজনক চারটি ব্যারেল উদ্ধার, বোম থাকার আশঙ্কা স্থানীয়দের, চাঞ্চল্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---