---Advertisement---

Auto Image Slider

আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার খন্ডঘোষে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,খন্ডঘোষ: আগ্নেয়াস্ত্র সহ এক যুবক কে গ্রেপ্তার করেছে খন্ডঘোষ থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম সুরজ সাহাজি (২০)। অভিযুক্ত কে খেজুরহাটির বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের কাছ থেকে একটি পাইপ গান ও দু-রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত্রে গোপন সূত্রে খবরের ভিত্তিতে খেজুরহাটি শাপাড়ায় সুরজ সাহাজি নামে এক যুবকের বাড়িতে অভিযান চালায় এবং তার বাড়ি থেকে একটি পাইপ গান ও দু রাউন্ড গুলি উদ্ধার করে খণ্ডঘোষ থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় সুরোজ সাহাজিকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খন্ডঘোষ থানার পুলিশ।

See also  গলসিতে নদী থেকে চুরি করা বালি দিয়ে সরকারি রাস্তা তৈরির অভিযোগ, নির্বিকার পুলিশ ও ভূমি দপ্তর
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---