---Advertisement---

Auto Image Slider

পাল্লামোড়ে ২নং জাতীয় সড়কে ফ্লাইওভার তৈরীর আশ্বাস জাতীয় সড়ক কর্তৃপক্ষের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমান-২ ব্লকের পাল্লা মোড়ের ২নং জাতীয় সড়কে শেষমেষ ফ্লাইওভার তৈরির জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে। উল্লেখ্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে এই এলাকায় ফ্লাইওভার তৈরির বারবার আবেদন জানিয়ে আসছিলেন বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক। এবার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের একটি দল পরিদর্শনে এলেন ২নং জাতীয় সড়কের পাল্লা মোড় এলাকায়। 

বিজ্ঞাপন
এদিন বিধায়কের সঙ্গেও কথা বলেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও তাঁরা কথা বলেন। বিধায়ক জানিয়েছেন, পাল্লা মোড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সম্প্রতি জাতীয় সড়ক কে চার লেন থেকে ছয় লেন করার কাজও শুরু হতে চলেছে। এই পরিস্থিতিতে দুর্ঘটনার সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে। ফলে এই মোড়ে ফ্লাইওভার নির্মাণ জরুরী হয়ে পড়েছে। এদিন পরিদর্শনের পর জাতীয় সড়ক কর্তৃপক্ষ ফ্লাইওভার করার দাবি ন্যায্য বলে জানিয়েছেন। আশ্বাস দিয়েছেন ফ্লাইওভার তৈরির।
                                    ছবি –  ইন্টারনেট
See also  শুত্রুবার ভোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত তিন, আহত এক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---