---Advertisement---

Auto Image Slider

পালিতপুরের ইস্পাত কারখানায় ফের বিস্ফোরণ, দুই শ্রমিক গুরুতর জখম, তদন্তে প্রশাসন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানের পালিতপুরে একটি ইস্পাত কারখানায় ফার্নেস বিস্ফোরণে গুরুতরভাবে জখম হয়েছেন দুই শ্রমিক। এই ঘটনায় বলদেও প্রসাদ যাদব এবং অনুতোষ ঘোষ নামে ওই দুই শ্রমিককে দ্রুত উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, আজ সন্ধ্যা নাগাদ আচমকাই কারখানার ফার্নেসে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও বিশাল পুলিশবাহিনী। কারখানার অভ্যন্তরে বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রক্ষণাবেক্ষণের অভাব নাকি যান্ত্রিক ত্রুটি, তা এখনও নিশ্চিত নয়।

বলদেও প্রসাদ যাদবের বাড়ি বিহারের গয়া জেলার ইছাবেত্রিয়ার ফতেপুরে এবং অনুতোষ ঘোষ বর্ধমানের মেমারী থানার নিমো কাকডাঙ্গা এলাকার বাসিন্দা। বারবার পালিতপুরের বিভিন্ন ইস্পাত কারখানায় এই ধরনের ফার্নেস বিস্ফোরণের ঘটনা ঘটায় শ্রমিক মহলে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

See also  রায়নায় অবৈধভাবে বালি পাচারের সময় গ্রেপ্তার ট্রাক্টর চালক, আটক গাড়ি
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---