---Advertisement---

Auto Image Slider

কালীপুজোর আগেই বর্ধমানে পুলিশি অভিযান, বাজেয়াপ্ত বিপুল নিষিদ্ধ শব্দবাজি, গ্রেপ্তার ১

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: কালীপুজো ও দীপাবলির আগে নিষিদ্ধ শব্দবাজির কারবারে রাশ টানতে পূর্ব বর্ধমান জেলা পুলিশ জোরদার অভিযান শুরু করেছে। এই অভিযানের অংশ হিসেবে, গতকাল, বুধবার রাতে বর্ধমান শহরের মেহেদিবাগান মসজিদতলা এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছে বর্ধমান থানার পুলিশ। এই ঘটনায় শেখ আরোজ (৩২) নামে এক বাজি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে, যার বাড়ি শহরের গোদা, কয়েততলা এলাকায়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গোপন সূত্রে খবর আসে যে, শহরের বিভিন্ন এলাকায় বিক্রির জন্য মেহেদিবাগান এলাকায় বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি মজুত করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতেই পুলিশকর্মীরা সেখানে হানা দেন এবং তল্লাশি চালিয়ে তিনটি বাক্স থেকে মোট ৪৭ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেন। বাজি মজুত রাখার অভিযোগে শেখ আরোজকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আজ, বৃহস্পতিবার ধৃত শেখ আরোজের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস সংক্রান্ত আইনের ২৫ ও ২৬ ধারায় মামলা রুজু করে তাঁকে বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়। ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, দুর্গাপুর থেকে এই বিপুল পরিমাণ শব্দবাজি নিয়ে এসেছিল সে। কালীপুজোর সময় খোলা বাজারে বিক্রি করাই  উদ্দেশ্য ছিল। এদিকে উৎসবের মরসুমে শব্দদূষণ নিয়ন্ত্রণে রাখতে বেআইনি বাজির মজুত ও বিক্রির বিরুদ্ধে পুলিশি নজরদারি আরও বাড়ানো হয়েছে। কালীপুজো ও দীপাবলিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে পুলিশ সূত্রে খবর।

See also  নিরঞ্জনের পথে বারবার অলৌকিক বাধা! প্রতিমা বিসর্জন না দিয়ে ফের মন্দিরে প্রতিষ্ঠা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---