---Advertisement---

Auto Image Slider

EWS সার্টিফিকেটের নামে ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে ধরা পড়লেন ভূমি রাজস্ব দপ্তরের রেভিনিউ ইন্সপেক্টর, তদন্তে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, আউশগ্রাম:  অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর (EWS) শংসাপত্র ইস্যু করার নাম করে ৪০০০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে আউশগ্রাম বিএলআরও অফিসের এক রাজস্ব আধিকারিককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ অ্যান্টি করাপশন ব্রাঞ্চ।

বিজ্ঞাপন

সূত্রের খবর অনুযায়ী, সার্টিফিকেটের বিনিময়ে ঘুষ চাওয়ার অভিযোগ উঠতেই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তদন্তে নামে। এরপর রীতিমতো ফাঁদ পেতে বৃহস্পতিবার (আজ) ওই রাজস্ব আধিকারিককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সরকারি দফতরে এই ধরনের দুর্নীতিতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তারের পর থেকেই তদন্তকারী আধিকারিকরা ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আরও কোনও বড় চক্র এই ঘটনার সঙ্গে যুক্ত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সরকারি দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে সরকারের কড়া অবস্থানের এটি আরও একটি দৃষ্টান্ত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

See also  মন্দির মসজিদে জয়ী হওয়ার আশীর্বাদ পাচ্ছেন তৃণমূল, বিজেপি দু দলের প্রার্থীরাই! শেষমেষ কার কাজে লাগে সেটাই দেখার
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---